আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার পরিহিত একজন আদিবাসী নারী

  কবিতা

মাটি বিক্রি হয় না

প্রকৃতির পরম বন্ধু এবং সংস্কৃতির আদি ধারক হলেন আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। আদিবাসী সংস্কৃতির গৌরব ও অধিকার রক্ষার লড়াইয়ে সকলকে বিশ্ব আদিবাসী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন  জানাই । আর উদ্বোধিত জাগরণ মঞ্চ হয়ে উঠুক চেতনা ও অধিকার আদায়ের নতুন প্রতীক এবং এই মঞ্চ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে আরও উঁচুতে তুলে ধরুক। বিশ্ব আদিবাসী দিবসে আমাদের অঙ্গীকার সুনিশ্চিত হোক, সকলের অধিকার আর আদিবাসী সংস্কৃতির গৌরবময় জয়যাত্রা অব্যাহত থাকুক

  কবিতা

মাটি বিক্রি হয় না

সুমিত্রা মুর্মু

জঙ্গল আমায় ডেকে ছিল ভাই  পাহাড় আমার মা,

বাবা-দাদার ভিটেমাটিতে লোভ তোদের কেন লক্ষ্য?

কাটাতার আর বন্ধুক দিয়ে ভয় দেখাতে চাস?,

রক্ত ঝরে মাটি ভিজে বুক চিরে শ্বাস!

শাল- পিয়ালে ছায়া ঘেরা আমাদের এই ঘর,

শহুরে বাবুরা এসে আজ আমাদেরই করলো পর।

নকশা  এঁকে বুক চিরে খাস কয়লা আর খনি,

সব কেড়ে নিয়ে বলিস তোরা দাতা আর গুণী?

নয়কো  দয়া, নয়কো ভিক্ষা চাই যে নিজের অধিকার,

আদিবাসী রক্তে লেখা মুক্তির এই হুঙ্কার!

কান খুলে শোন লোভী সমাজ জঙ্গল আমাদের প্রাণ,

মাটি ছেড়ে একপা  নড়বো না এটাই আমাদের গান।।

Related Posts

সংরক্ষণ বিরোধী আন্দোলনের সময় চুনি কোটালকে মনে রাখা কেন জরুরি?

কলমে- জাগর মুর্মু ভারতের সংরক্ষণ ব্যবস্থা নিয়ে বিতর্ক নতুন নয়। কিন্তু ২০২৬ সালের আগস্টে দেশের বিভিন্ন প্রান্তে সংরক্ষণবিরোধী…

ByByAJM Aug 25, 2026

আদিবাসী সাঁওতাল Gen Z: নাচ-গানের গণ্ডি পেরিয়ে সমাজ পরিবর্তনের পথে

বর্তমান সময়ে আমরা একটি নতুন প্রজন্মের কথা প্রায়ই শুনি—Gen Z বা Generation Z। সাধারণভাবে ১৯৯৭ সাল থেকে জন্ম…

ByByAJM Aug 11, 2026

৯আগস্টবিশ্বআদিবাসীদিবস: ইতিহাস, অধিকার, ঐতিহ্যওআত্মমর্যাদারঅঙ্গীকার

বিশ্ব আদিবাসী দিবস শুধু একটি উদযাপন নয়, এটি বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, পরিচয় ও মর্যাদার স্বীকৃতির দিন। প্রতি…

ByByAJM Aug 9, 2026

বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসী ধাত্রীদের সম্মান 

বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসী ধাত্রীদের সম্মান                         …

ByByAJM Aug 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top