মোদির সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদরা। আর সেই বৈঠক ঘিরেই কার্যত চাঁদের হাট বসেছিল নয়াদিল্লিতে। সদ্য তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া ২০ সাংসদের মধ্যে ১৯ জনই আজ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সকাল সকাল ‘ব্রেকফাস্ট’ টেবিলে। আর সেই বৈঠক থেকে বেরিয়েই অধিকাংশ এনসিপিআই সাংসদরা জানিয়েছেন তাঁদের অভিজ্ঞতা।
সেই সময় আলাদা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেও ব্যক্তিগত পরিসরে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবার এই বিষয়ে একটি পোস্ট করলেন কাকলি ঘোষ দস্তিদার। কী এমন কথা শেয়ার করলেন কাকলি? বস্তুত তিনি এদিনের প্রাতরাশ বৈঠকে প্রধানমন্ত্রীকে কী উপহার দিয়েছেন তা নিজেই শেয়ার করেছেন সাংসদ।















